কচুয়া পৌরসভা, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত। ইহা স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রশাসনিক আদেশে ১১/০৫/১৯৯৮ইং সনে গঠিত হয়। ০২/০৯/২০১৫ইং তারিখে "ক"শ্রেণীতে উন্নীত হয়। কচুয়া পৌরসভার আয়তন ১১.২১ বর্গ কিলোমিটার। এই পৌরসভাটি ০৯টি সাধারন ওয়ার্ড ও ০৩ টি সংরক্ষিত আসন নিয়ে গঠিত। কচুয়া পৌরসভার লোকসংখ্যা- ৩০,৮৩৭ জন। এর মধ্যে পুরুষ- ১৫,০৯৭ জন এবং মহিলা- ১৫,৭৪০ জন। কচুয়া পৌরসভার ভোটার সংখ্যা- পুরুষ- ২১,৬৬৪ এবং মহিলা- ১৯,৯২০ সর্বমোট- ৪১,৩৮৪ জন। কচুয়া পৌরসভাটি ০৭নং দঃ কচুয়া ইউনিয়নের কিছু অংশ, ০৮নং কাদলা ইউনিয়নের কিছু অংশ এবং ০৯নং কড়ইয়া ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত হয়। পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কচুয়া পৌরসভার স্থায়ী কার্যালয়ে সম্পাদিত হয়। পৌর কার্যালয়টি কচুয়া বাজারে অবস্থিত।
যোগাযোগ
পৌরসভার নাম: কচুয়া পৌরসভা
জেলা: চাঁদপুর
বিভাগ: চট্টগ্রাম
শ্রেণী: ক
মোবাইল: 01822187098, 01712564874, 01730067070
ইমেইল: kachua.pourashava@yahoo.com
ওয়েবসাইট: www.kachuapourashava.gov.bd